www.HelloBangla.News – বিনোদন – ৩০ জানুয়ারি, ২০২৪: ‘বিগ বস’ সিজন ১৭ এর বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকী। তবে এই জয়ের পথ কিন্তু একেবারেই সহজ ছিল না মুনাওয়ারের কাছে। তিন মাস ধরে ‘বিগ বস্’-এর প্রতিটি পর্ব যারা মন দিয়ে দেখেছেন, তারা জানেন, মুনাওয়ার কম লড়াই করেননি। অবশেষে সালমান খানের হাত থেকে ট্রফি গ্রহণ করলেন তিনি। ফাইনালে মুনাওয়ার ফারুকীর বিপরীতে ছিলেন অভিষেক কুমার। এর আগে আরও চমক দেখিয়ে ট্রফি পাওয়ার সম্ভবনা তৈরি করেছিলেন অঙ্কিতা লোখন্ডে, মন্নরা চোপড়াও। তবে শেষে টায় টক্কর হয়েছিল মুনাওয়ার ও অভেষেকের মধ্যে। সিজনের শুরু থেকেই দুই ফাইনালিস্ট তাদের যোগ্যতা প্রমাণ করেছিলেন। প্রতিটা খেলায় খুব ভালো করে সম্পাদন করে তারা। তবে চূড়ান্ত পর্যায়ে ভোটিংয়ে অভিষেক কুমারকে হারিয়ে শো জিতেছেন মুনাওয়ার। বিগবস রিয়েলিটি শোয়ের ট্রফি পাওয়ার পর পরেই সবার চর্চার মধ্যে আসেন মুনাওয়ার। লক্ষ লক্ষ ভক্ত শুভেচ্ছা জানা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুরস্কারের দিন মুনাওয়ার ফারুকি এবং অভিষেক কুমার সালমান খানের সাথে মঞ্চে দাঁড়িয়েছিলেন। দু’জনের হাত ধরে রেখেছিলেন সালমান। ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, কে জিতবে? কার হাত উপরে তুলবেন বলিউডের ভাইজান! অবশেষে ‘লক-আপ’ জেতার পর, আরেকটি রিয়েলিটি শোয়ের ট্রফি ঘরে নিলেন মুনাওয়ার ফারুকী।
৩১ বছরের এই কৌতুকশিল্পী সম্মান, বিজয়ীর খেতাব তো পেয়েছেনই, সেই সঙ্গে ‘বিগ বস্ ১৭’ জিতে পেলেন মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও। ‘বিগ বস্’-এ জয়ী হয়ে মুনাওয়ার পেয়েছেন ৫০ লক্ষ টাকা। সেটা শুধুমাত্র তার বিজয়ী হওয়ার পুরস্কার। কিন্তু এই তিন মাস ধরে যে ‘বিগ বস্’-এর ঘরে কাটালেন, তার জন্যেও কিন্তু পর্বপিছু বাড়তি পারিশ্রমিক পেয়েছেন মুনাওয়ার। প্রতি সপ্তাহে ৭-৮ লক্ষ টাকা দাবি করেছিলেন মুনাওয়ার। তার দাবি মেনে নেওয়া হয়েছিল বলেই সম্ভবত খেলার জন্য রাজি হয়েছিলেন। খেলার শেষ পর্যন্ত ছিলেন মুনাওয়ার। ফলে হিসাব করলে দেখা যাচ্ছে পারিশ্রমিকও পেয়েছেন অনেকটা টাকা। এ ছাড়াও একটা গাড়ি পেয়েছেন। মুনাওয়ারের গ্যারেজে এখন থেকে শোভা পাবে একটি হুন্ডাই ক্রেটাও।
জেতার পর মুনাওয়ার বলেন, ‘‘গোটা সফরটা আপনি যখন সম্মানের সঙ্গে শেষ করেন, তখন শুধু পুরস্কার নয়, সব কিছুই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই জয় আমার জন্য অত্যন্ত জরুরি ছিল।’’
অনেকেই ধরে নিয়েছিলেন অঙ্কিতা বিজেতা হবেন। ঘটনাচক্রে অঙ্কিতা যদি পরাজিতও হন, তা হলে মন্নরা যে জয়ী হবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। কিন্তু দর্শক এবং ফিনালেতে ওঠা প্রতিযোগীদের চমকে দিয়ে সালমন বিজয়ী হিসাবে নাম ঘোষণা করেন মুনাওয়ারের নাম। ‘বিগ বস্’-এর ঘরে মুনাওয়ারের তিন মাসের লড়াই অবশেষে সফল হয়েছে।
৩১ বছর বয়সী মুনাওয়ার পেশায় মূলত স্ট্যান্ডআপ কমেডিয়ান। তবে তার পাশাপাশি তিনি গান ও র্যাপ করেন। বিগবস হাউজ থেকে বের হয়ে মিউজিক ভিডিও এবং র্যাপ করায় মনোযোগী হবেন বলে জানান বিগবগ সিজন ১৭-র বিজয়ী।










