রমজানে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর - জাতীয় - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবে)
শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর - জাতীয় - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবে)

www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে জানা গেছে, রমজান ঘিরে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় দাম কমেছে ছোলা, মসুর ডাল ও মোটরসহ মসলা জাতীয় পণ্যের। তবে দাম বেড়েছে মুগডালের।

চট্টগ্রাম সমুদ্রবন্দরে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, গত ৬ মাসে ছোলা আমদানি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২৭ মেট্রিক টন। খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ মেট্রিক টন।

পূর্ববর্তী কাল থেকে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু
পরবর্তী বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ১১টি নির্দেশনা