জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি”

মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি” - বিনোদন - ২৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি” - বিনোদন - ২৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ২৫ জানুয়ারি, ২০২৪: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় আগামী ২৬ ও ২৭শে জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে শওকত ওসমান রচিত কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রীতদাসের হাসি’। নাটকটির নি‍র্দেশনায় রয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ক্রীতদাসের হাসি উপন্যাসের প্রেক্ষাপট জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন ও বর্বর স্বৈরশাসন। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। আইয়ুবি অপশাসনের ইতিহাস উঠে এসেছে নাটকের ভাঁজে ভাঁজে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা ও অভিনয় তত্ত্বাবধানে আছেন ধীমান চন্দ্র ব‍‍র্মণ, সহকারী নি‍র্দেশক আব্দুর রাজ্জাক।

টিকিটের জন্য যোগাযোগ করুন,  মোবাইল নাম্বর : ০১৮১৯৮৯৫৮৬২, ০১৭১৭২৪০০৭৪

এদিকে আজ ২৫ জানুয়ারি বিকেল ৩টায়; সংস্কৃতি, সাহিত্য ও বিনোদন বিভাগের সংবাদক‍‍র্মী এবং সংবাদ সংশ্লিষ্ট আলোকচিত্রী ও ভিডিওচিত্রীদের জন্য “ক্রীতদাসের হাসি” নাটকের একটি বিশেষ প্রদ‍‍র্শনীর আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী সোনার খনি ধসে মালিতে ৭০ জনের মৃত্যু
পরবর্তী এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন