সোনার খনি ধসে মালিতে ৭০ জনের মৃত্যু

মালিতে ৭০ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ২৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
মালিতে ৭০ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ২৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ জানুয়ারি, ২০২৪: মালিতে খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে।  গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দেশটিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে এ সপ্তাহে।

আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

সবশেষ গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

খনির কর্মকর্তা ওমর সিদিবে জানান, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২০০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান শেষ হয়েছে। মোট ৭৩টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় কাউন্সিলরও একই সংখ্যক প্রাণহানির কথা জানিয়েছেন।

মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।

পূর্ববর্তী প্রকল্প বাস্তবায়নে মানুষের লাভের কথা ভাবতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি”