১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: জোট নিরপেক্ষ আন্দোলনের (এনএএম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ তৃতীয় দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে শুক্রবার উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সাথে রয়েছেন।

এই দুটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী বিপিএলে প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা ও চট্রগ্রাম
পরবর্তী বিশ্বের আরও আটটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে