প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিটিএমএ’র কম্বল ও অনুদান প্রদান

বিটিএমএ’র অনুদান প্রদান - আন্তর্জাতিক - ১৭ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বিটিএমএ’র অনুদান প্রদান - আন্তর্জাতিক - ১৭ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) শীতার্ত দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলসহ আর্থিক অনুদান দিয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন আজ গণভবনে আর্থিক অনুদানের চেক ও ৬ হাজার কম্বল শেখ হাসিনার হাতে তুলে দেন।

এখানে উল্লেখ থাকে যে বিগত প্রায় দুই সপ্তাহ ধরে সারা সারা দেশেই অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। পাশাপাশি রাজধানী ঢাকাতেও প্রায় সপ্তাহ খানেক ধরেই শীত অব্যাহত আছে। এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত হতে পারে দেশের তিনটি বিভাগে।

শীতে দিনমজুর ও স্বল্প আয়ের মানুষরা রয়েছে বিপদে। তাদের সাহায্যের প্রয়োজন । এই অবস্থায় বিভিন্ন সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ধরণের সাহায্য দিচ্ছে। আজ এগিয়ে এসেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ।

সূত্র: বাসস

পূর্ববর্তী হামাস ও ইসরায়েলের মধ্যে ত্রাণ-জিম্মি ইস্যুতে নতুন চুক্তি
পরবর্তী বাংলাদেশে সব ধরনের ভবন ভূমিকম্প সহনীয় করার প্রস্তাব