তীব্র শীতে স্কুল বন্ধ রাখার নির্দেশ

শীতে স্কুল বন্ধ - জাতীয় - ১৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
শীতে স্কুল বন্ধ - জাতীয় - ১৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: তীব্র শীতে শীতের কারণে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। বিশেষ ভাবে স্কুলগামী শিশুরা রয়েছে চরম ঝুকিতে। তাই তীব্র শীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

পূর্ববর্তী ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন
পরবর্তী অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী