ধানমন্ডিতে বঙ্গবন্ধু ও বনানীতে বঙ্গমাতার প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা - জাতীয় - ৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা - জাতীয় - ৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৯ জানুয়ারি, ২০২৪: গত ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং বনানীতে বঙ্গমাতাসহ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের ভেতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকও এ সময়ে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার পরে সেখানে আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রেহানা।

এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পূর্ববর্তী নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার
পরবর্তী অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ