শেখ হাসিনাকে চীন- ভারত-রাশিয়াসহ বিভিন্ন দেশের অভিনন্দন

শেখ হাসিনাকে চীন- ভারত-রাশিয়াসহ বিভিন্ন দেশের অভিনন্দন - জাতীয় - ৮ জানুয়ারি ২০২৪
শেখ হাসিনাকে চীন- ভারত-রাশিয়াসহ বিভিন্ন দেশের অভিনন্দন - জাতীয় - ৮ জানুয়ারি ২০২৪

www.HelloBangla.News – জাতীয় – ৮ জানুয়ারি, ২০২৪: গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

একইসঙ্গে রাষ্ট্রদূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৮ জানুয়ারি) গণভবনে এই সাক্ষাৎ হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এসময় বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আর গতকাল রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।

নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। অন্যান্য দল থেকে জয়ের মুখ দেখেছেন এক প্রার্থী।

বিদেশি পর্যবেক্ষকদের কাছে নির্বাচনটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে।

পূর্ববর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে যাচ্ছেন
পরবর্তী নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি