ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা - জাতীয় - ৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা - জাতীয় - ৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৬ জানুয়ারি, ২০২৪: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।উক্ত নির্বাচনে রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে গত বুধবার (জানুয়ারি ০৩) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

পূর্ববর্তী ট্রেনে আগুন দেওয়া অমার্জনীয় অপরাধ: সিইসি
পরবর্তী পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে পরিবেশিত হলো ভাগের মানুষ