www.HelloBangla.News – বিনোদন – ২ জানুয়ারি, ২০২৪: গত বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ । এই সিনেমায় মুজিব চরিত্রে অনবদ্য অভিনয় করেন অভিনেতা ‘আরিফিন শুভ’। সুন্দর অভিনয়ের জন্য সবাই প্রশংসা করে এই নায়কের। কিন্তু অভিনয় জন্য তিনি কোন পারিশ্রমিক। বরং বলেছেন মুজিব চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেছেন। অভিনয়ের জন্য পারিশ্রমিক না পেলেও সদ্য তিনি একটি প্লট বরাদ্দ পেয়েছেন। একজন অভিনয় শিল্পীকে মূল্যায়ন করা হলো এই প্লট বরাদ্দের মাধ্যমে।
জাান গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। পূর্বাচলে শুভকে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজককে একটি ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজউক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজউকের ১৮তম বোর্ড সভায় অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়। পাশাপাশি প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন আগেই, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে রাজউকের একই বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।
প্রসঙ্গত, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ। এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।










