www.HelloBangla.News – বিনোদন – ৩০ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩দিনব্যাপী চলা গণজাগরনের সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল গতকাল শুক্রবার। শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিদিনকার এ অনুষ্ঠানমালায় জেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবেশনা উপস্থাপন করেন দেশের গুনী তারকা শিল্পীরাও। শিল্পের সকল মাধ্যমের শিল্পীদের এক কাতারে আনয়নের লক্ষ্যে সংস্কৃতির নানামুখী কার্যক্রম সম্পাদন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সমাপনী দিনের আয়োজনে শুরুতেই সমবেত নৃত্য ‘স্বাধীনতা শব্দটি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এরপর ধারাবাহিক আয়োজন যন্ত্রসংগীত, পরিবেশিত হয় ‘ঢোল বাধন’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া দল পরিবেশন করে দলীয় সংগীত ‘তোরসা নদীর উতাল পাতাল’ ও ‘যে জন প্রেমের ভাব জানেনা’। এরপর সমবেত নৃত্য ‘আমরা এই বিশ্বে’ ও ‘জ্বলে উঠো বাংলাদেশ’। নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার ও নৃত্য পরিচালনা করেছেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।
এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো। আবৃত্তি করেন স্বনামধন্য ব্যক্তিত্ব ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জসীম। আবার দলীয় সংগীত ‘এমন মানব জনম’ ও ‘নোঙ্গর তোল তোল’, সংগীত পরিবেশন করে সংগীত দল সুরলহরী। এরপর সমবেত নৃত্য ‘দুর্জয় দুর্নিবার বাংলাদেশ’, কচি রহমানের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যদল আকুতি।
আবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো। এরপর প্রদর্শীত হয় ম্যাজিক শো। একক সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল। দলীয় সংগীত পরিবেশন করে সংগীত দল সুরতরঙ্গ। এরপর পরিবেশিত হয় তারকা শিল্পী প্রাণ রায় এবং ভাবনার পরিবেশনা।
আবারো পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘বিজয় নিশান’ ও ‘দাম দিয়ে কিনেছি’। নৃত্য পরিচালক জি এম ববির পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যবৃত্তি নৃত্যদল। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতী ও তার দল।
আবার প্রদর্শীত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশনা। এরপর নৃত্যশৈলী নৃত্যদল পরিবেশন করে নৃত্য ‘মালনীছড়া’, নৃত্য পরিচালনা করেন নীলাঞ্জনা জুঁই। এরপর দলীয় লালন সংগীত ‘ধন্য ধন্য বলি তার ‘ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল। এরপর আবার প্রদর্শীত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা। তারপর সমবেত নৃত্য ‘চলো বাংলাদেশ’, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আজ যত যুদ্ধবাজ’।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন- কাজী বুশরা আহমেদ তিথি ।










