বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জাতীয় - ২৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছাবি)
রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জাতীয় - ২৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছাবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৪ ডিসেম্বর, ২০২৩: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ তারিকুল ইসলাম।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়ে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির  দিক নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির  যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৃদ্ধিসহ দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে  কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন ।

সূত্র: বাসস

পূর্ববর্তী ধর্মীয় সংঘাত আমরা চাই না: প্রধানমন্ত্রী
পরবর্তী মরিয়ম পুত্রকে ইসলামে নবী ও খ্রিস্টান ধর্মে ঈশ্বর বলা হয়েছে