যুক্তরাষ্ট্রের রাসায়নিক পদার্থবহী জাহাজে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের জাহাজে ড্রোন হামলা - আন্তর্জাতিক - ২৪ ডিসেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের জাহাজে ড্রোন হামলা - আন্তর্জাতিক - ২৪ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ ডিসেম্বর, ২০২৩: রাসায়নিক পদার্থবাহী একটি কার্গো জাহাজে ইরান থেকে ড্রোন হামলা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। গতকাল শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাতের উপকূলে এই জাহাজটি আঘাত করা হয়।

চেম প্লুটো নামে ওই জাহাজটি ভারতের গুজরাত উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল ( ৩৭০ কিলোমিটার) দূরে ছিল।

ড্রোন হামলার পরে জাহাজটিতে আগুন ধরে গেলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেনি ইরান।

তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ভারতের উপকূলে জাপানি মালিকানাধীন রাসায়নিক ট্যাংকারে আঘাত হানা ড্রোনটি ইরান থেকে ছোঁড়া হয়েছিল বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে।

পেন্টাগনের এ দাবি নাকচ করে দিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, হুথি যোদ্ধাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য দিয়ে হামলা চালাচ্ছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, লোহিত সাগরে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। এমন পরিস্থিতিতে জাহাজ চালকেরা পথ পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশ দিয়ে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন।

পূর্ববর্তী বাতাসের আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব
পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু আগামী বছরের ৯ ফেব্রুয়ারি