আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময়

আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময় - জাতীয় - ২১ ডিসেম্বর ২০২৩
আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময় - জাতীয় - ২১ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই সভা শুরু হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা অঞ্চলের জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কমিশনার জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক খেলবেন কলকাতায়
পরবর্তী ইসরায়েলি হামলায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত