২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক খেলবেন কলকাতায়

২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক কলকাতায় - খেলাধুলা - ২১ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক কলকাতায় - খেলাধুলা - ২১ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২১ ডিসেম্বর, ২০২৩: আইপিএলের ইতিহাসে এবার সবচেয়ে বেশী মূল্যে বিদেশী খেলোড়ায় হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন  অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। স্টার্ক কে কলকাতা কিনে নিয়েছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। এর আগে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কিনে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে সানরাইজার্স। কিন্তু সেই রেকর্ড টিকল না দুই ঘণ্টাও। এর ভেতরই নতুন দামি খেলোয়াড়কে দেখল আইপিএল। গুজরাট টাইটান্সের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কামিন্সেরই সতীর্থ মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্ক সবশেষ আইপিএল খেলেছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালের নিলামে নাম লেখান তিনি। ৯ কোটি ৪০ লাখ রুপিতে সেবারও তাকে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বাঁহাতি এই পেসার। গত মৌসুমে নাম না দিলেও এবার ঠিকই নিলামে নাম দেন তিনি। তখন থেকেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে।

স্টার্কের আগে কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কিনেছে হায়দরাবাদ। ৬ কোটি ৮০ লাখ রুপিতে আরেক বিশ্বকাপজয়ী ট্রাভিস হেডকেও দলে ভিড়িয়েছে তারা।  ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোতজিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে পাঞ্জাব কিংস, ১৪ কোটিতে ড্যারিল মিচেলকে চেন্নাই, আলজারি জোসেফকে  সাড়ে ১১ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। যেখানে কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের পর আছে  স্যাম করারান। পাঞ্জাব কিংস এই খেলোয়াড়কে কিনেছে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে, ক্যামেরুন্ গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে আর বেন স্টোকস কে চেন্নাই সুপার কিংস কিনেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে।

পূর্ববর্তী প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন
পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময়