আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না: পররাষ্ট্রমন্ত্রী

পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৭ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৭ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৭ ডিসেম্বর, ২০২৩: আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এটার প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতি। কে কি বলল না বলল, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।’

বাংলাদেশে আরব বসন্ত নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার এমন বক্তব্যের পেক্ষিতে  পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্যা করেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া কি বলেছে, এটা আমাদের ইস্যু না। এটা ওদের জিজ্ঞেস করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্য পররাষ্ট্রনীতি।’

আরব বসন্তের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার তো মনে হয় না। এ ধরনের কোনো সুযোগ নাই। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করব। আমরা খুব ভালোভাবে চলছি।’

মোমেন বলেন, আমাদের যে উন্নয়ন হয়েছে, এটা সম্ভব হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে। আমরা আমাদের লক্ষ্য নিয়ে সামনে যেতে চাই। অন্য কিছু আমাদের দরকার নাই। আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই।

পূর্ববর্তী জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী
পরবর্তী নির্বাচন উপলক্ষ্যে সেনা মোতায়েনের নীতিগত অনুমোদন রাষ্ট্রপতির