৫৩তম বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী - জাতীয় - ১৬ - ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী - জাতীয় - ১৬ - ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: ৫৩তম বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ও ব্যবহার করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।

পূর্ববর্তী শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে: সেতুমন্ত্রী
পরবর্তী বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়: সেতুমন্ত্রী