গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এই সময় রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ রওশনপন্থি নেতা মসিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রওশন এরশাদ। তিনি গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন কেন থাকবে।’

রওশন এরশাদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।’

মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আজ প্রধানমন্ত্রীকে বলেছি, অবৈধভাবে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জিএম কাদের অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।’

মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

তবে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবারের এ সাক্ষাৎ ‘কোন্দলে থাকা’ জাতীয় পার্টির জন্য ভিন্ন ‘অর্থ’ বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: সেতুমন্ত্রী
পরবর্তী ইসরায়েলি হামলা নিয়ে বাইডেনের বিবৃতির পর জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ