১১ টি ফ্লাইট ঘন কুয়াশায় সময়মতো শাহজালালে নামতে পারেনি

১১ টি ফ্লাইট শাহজালালে নামতে পারেনি - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
১১ টি ফ্লাইট শাহজালালে নামতে পারেনি - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর থেকে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সূত্র আরও জানায়, পরে ফ্লাইটগুলো  আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

পূর্ববর্তী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় র‌্যালি: সেতুমন্ত্রী
পরবর্তী আফ্রিকার সেরা ফুটবল খেলোয়াড় ওসিমহেন