ঢাকা টেস্টে প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ - খেলাধুলা - ৬ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
ঢাকা টেস্টে প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ - খেলাধুলা - ৬ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ৬ ডিসেম্বর, ২০২৩: আজ শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টের মত ঢাকাতেও টস জিতে ব্যাটিং করতে যায় বাংলাদেশ। কিন্তু ঢাকায় শুরুটা খুব একটা ভালো হয়নি। লাঞ্চ বিরতির আগেই পড়ে যায় ৪ উইকেট। ৪৭ রানে ৪ উইকেট হরিয়ে ফেললে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রাহিম ও শাহাদাত হোসেন দৃড়তার সঙ্গে খেলতে থাকে। ৮০ রানে চার উইকেট নিয়েই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ । লাঞ্চের পর খেলা শুরু হলে ভালোই খেলছিলো শাহাদাত ও মুশফিক জুটি। কিন্তু দলের ১০৪ রানের মাথায় মুশফিক ব্যাটে লাগার পর একটি বল হাত দিয়ে থামিয়ে দিলে নিউজিল্যান্ড আউটের আবেদন করে। থার্ড আম্পায়ার মুশফিককে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট দেন। মিস্টার ডিপেন্ডেবল করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন শাহাদাত । পঞ্চম উেইকেট জুটিতে  এই দুই ব্যাটসম্যান করে ৫৭ রান। এর পর কেউ তেমন রান করতে পারেনি। ফলে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়।

নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার ও ফিলিপস পেয়েছেন ৩ টি করে উইকেট, আজাজ প্যাটেল পেয়েছেন ২টি ও অধিনায়ক টিম সাউদি পেয়েছেন ১টি উইকেট।

নিউজিল্যান্ড দিনের তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে তাইজুল ও মিরাজের স্পিন তোপে টিকতেই পারেনি। আলোর সল্পতার জন্য নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়। এই সময় নিউজিল্যান্ড মাত্র ৫৫ রান করতেই হারায় ৫ উইকেট। মিরাজ ৩টি ও তাইজুল ২ উইকেট নেয়। এখনও নিউজিল্যান্ড পিছিয়ে আছে ১১৭ রানে। হাতে আছে ৫ উইকেট।

 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল।

পূর্ববর্তী চার দেশ থেকে দুই লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার
পরবর্তী রোহিঙ্গা নারীদের স্বাস্থ্যসেবায় ১৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে চীন