নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: সেতুমন্ত্রী

নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সেতুমন্ত্রী - জাতীয় - ১ - ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সেতুমন্ত্রী - জাতীয় - ১ - ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, বলে মন্তব্য করেছিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের ট্রেন চলছে। যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত এ ট্রেন কোথাও থামবে না।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারাদেশে লক্ষ্য করা যাচ্ছে। ২/১ টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলো কি না তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা বেশি করে ভাববার বিষয়। বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক) তাদের মুখে কোন কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি-সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে। তার তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এখন পর্যন্ত? আমি চ্যালেঞ্জ করতে পারি একটাও সফল হয়নি। তারা সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে। কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।’

প্রেস বিফিংএর সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী জলবায়ু সম্মেলনে অনুন্নত দেশগুলোর জন্য তহবিল ৪২ কোটি ডলার
পরবর্তী শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর