সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে

নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে - খেলাধুলা - ২৯ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে - খেলাধুলা - ২৯ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ নভেম্বর, ২০২৩: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ৩১০ রান ও হাতে ১ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে বাংলাদেশ মাত্র একটি বল খেলার সুযোগ পায়। আলআউট হয়ে যায় গতকালের ৩১০ রানেই।

নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলোনা। ডেভন কনওয়ে ও টম লাথাম উদ্বোধনী ব্যাটম্যান হিসেবে খেলতে নেমে ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায়। লাথাম আউট হয়ে যান ২১ রান করে। এর পর খেলতে নামেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাসটম্যান কেন উইলিয়ামসন। তিনি করেন ১০৪ রান। এই রানের সুবাদে নিউজিল্যান্ড প্রথম দিন খেলা শেষে নিউজিল্যান ৮ উইকেট হারিয়ে করেছে ২৬৬ রান। দলের পক্ষে মিচেল ও ফিলিপস করেন যাথাক্রমে ৪১ ও ৪২ রান। এখনও নিউজিল্যান্ড হাতে ২ উইকেট রেখে ৪৪ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট । তাছাড়া শরিফুল, নাঈম হাসান, মিরাজ ও মোমিনুল পেয়েছেন ১ টি করে উইকেট।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

পূর্ববর্তী শিল্পকলার বটতলায় সাধুমেলার ৫৫তম আসর অনুষ্ঠিত
পরবর্তী দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত