শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড - খেলাধুলা - ০৯ - নভেম্বর ২০২৩
টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড - খেলাধুলা - ০৯ - নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ নভেম্বর, ২০২৩: আজকের খেলায় জেতার পাশাপাশি নিউজিল্যান্ডের রানরেট বাড়াতে হবে তাহলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। অপর দিকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আজকের খেলায় শ্রীলঙ্কাকে জিতেতে হবে। তাই কেউ কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই সমীকরণকে সামনে রেখে টস করতে নেমে জয় পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুতে আবহাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আজ। বৃষ্টিতেও ভেসে যেতে পারে আজকের ম্যাচটি। আবহাওয়ার কথা বিবেচনা করেই শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।

একটি পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড একাদশে। ইস সোধির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লকি ফার্গুসন। শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। কাসুন রাজিথার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।

 

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল সান্তনার, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

 

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা ও দিলশান মধুশঙ্কা।

পূর্ববর্তী নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড
পরবর্তী গাজায় মানবিক সহায়তার বিষয়ে সম্মেলন করবে ফ্রান্স