খেজুরের গুড়ের পায়েস

খেজুরের গুড়ের পায়েস - লাইফস্টাইল - ৮ নভেম্বর ২০২৩ (ক)
খেজুরের গুড়ের পায়েস - লাইফস্টাইল - ৮ নভেম্বর ২০২৩ (ক)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ নভেম্বর, ২০২৩: এসে গেছে শীত। এই শীতে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে। শীতের সময় খেজুরের গুড়ের পায়েস একটি জনপ্রিয় খাবার। এখানে দেওয়া হয়েছে খেজুর গুড়ের পায়েসের রেসিপি।

 

উপকরণ :

দুধ-১লিটার, চিনি গুড়া চাল-১০০ গ্রাম, খেজুরের গুড়-১৫০ গ্রাম, এলাচ-৩ টি, কাঠ বাদাম-৫ টি, কিসমিস-১২ টি, লবন-১ চিমটি, গুড়া দুধ-২ টেবিল চামচ।

খেজুরের  গুড়ের  পায়েস - লাইফস্টাইল - ৮ নভেম্বর ২০২৩ (খ)
খেজুরের গুড়ের পায়েস – লাইফস্টাইল – ৮ নভেম্বর ২০২৩ (খ)

প্রণালী:

চাল ভালো করে ধুয়ে  ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি পাতিলে দুধ জাল করে তার মধ্যে এলাচ দিয়ে চুলার জাল মিডিয়াম আচে রেখে অনবরত নাড়তে  হবে। এবার দুধ বলক এলে চাল গুলো ভালো করে ধুয়ে কচলিয়ে আধা ভাংগা করে দুধের মধ্যে দিতে হবে। অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে আসলে  গুড় গুলো দিয়ে দিতে হবে। গুড় কিন্তু ভালো হতে হবে না হলে দুধ ফেটে যেতে পারে।  কিছু সময় পরে গুড়া দুধ  দিয়ে   আস্তে আস্তে নাড়তে হবে।   যখন দেখা যাবে বেশ ঘন হয়ে এসেছে তখন  নামিয়ে নিয়ে পরিবেশন পাত্রে ঢেলে  উপরে কিসমিস ও বাদাম ছিটিয়ে দিলেই  হবে। হয়ে গেল  মজার খেজুরের গুড়ের পায়েস।

 

রেসিপি দিয়েছেন : ফারজানা রহমান

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু
পরবর্তী ঢাকা ও আশপাশের এলাকায় বিজিব’র ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন