হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে

হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে - আন্তর্জাতিক - ৭ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে - আন্তর্জাতিক - ৭ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ নভেম্বর, ২০২৩: ইসরায়েলি হামলায় গাজায় হামাস পিছু হটলেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে । এবার গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস।

গতকাল সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফায় ১৬টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডু এ তথ্য জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ।

এদিকে ইসরায়েল দাবি করছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট হামলা শনাক্ত করেছে। আর যেদিক থেকে তারা এসব হামলা পেয়েছে, সেদিকে বিপরীত হামলা চালানো হয়েছে।

কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গত ০৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাস ২৪০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এক মাস আগে থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে। শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামাসের মিত্র হওয়ায় লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। যেখানে শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট কালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে। গতকাল সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।

এএফপির তথ্য মতে, গত ০৭ অক্টোবর থেকে ইসরায়েলি আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের অন্তত ৮১ জন নিহত হয়েছেন । এর মধ্যে ৫৯ জন হিজবুল্লাহ যোদ্ধাও রয়েছেন। আর ইসরায়েলি পক্ষের ছয় সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পূর্ববর্তী সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওটি রশ্মিকার নয়
পরবর্তী সৌদি আরবের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের বৈঠক