বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস - খেলাধুলা - ২৮ অক্টোবর ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস - খেলাধুলা - ২৮ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ অক্টোবর, ২০২৩: প্রধম ম্যাচে আফগানিস্তানকে সহজে হারালেও বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর কলকাতায় জয়ের খোঁজে এসেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত নেদারল্যান্ডস।

ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদকে বাদ দিয়েছে বাংলাদেশ। খেলছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লেডে, ওয়েসলি বারেসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।

পূর্ববর্তী প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস