টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড

টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড - খেলাধুলা - ২৬ অক্টোবর ২০২৩
টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড - খেলাধুলা - ২৬ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে অন্যতম ফেভারিট দুটি দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। তবে শক্তির বিচারে ইংল্যান্ড অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয় দলটির। বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইতিমধ্যে দল দুটি একটি করে খেলায় জিতেছে। ইংল্যান্ড দলে ফিরেছেন মঈন আলী।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেন ম্যাথুয়েস, লাহুরু কুমারা, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), ডেভিড উইলি, লিয়াম লিভিংশন, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস

পূর্ববর্তী গাজায় স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
পরবর্তী বিশ্বকাপে রেকর্ড সৃষ্টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া