টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং করছে আফগানিস্তান

টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান - খেলাধুলা - ১১ অক্টোবর ২০২৩
টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান - খেলাধুলা - ১১ অক্টোবর ২০২৩

 www.HelloBangla.News –  খেলাধুলা –  ১১ অক্টোবর, ২০২৩ : আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশের কাছে। আর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করে জিতে ছয় উইকেটে। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলির ব্যাটিং পিচে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

ভারতের বিপক্ষে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। বিপরীতে ভারত দলে আছে এক পরিবর্তন। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর।

এবারের বিশ্বকাপে অরুণ জেটলির এই পিচে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচে প্রায় সাড়ে সাতশ রান হয়েছে। পিচ রিপোর্ট বলছে, আজকের ম্যাচেও তেমন রানের উৎসব হতে পারে। ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগাতে পারলে, বড় স্কোর করা সম্ভব এই মাঠে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

পূর্ববর্তী ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজার ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত
পরবর্তী ভারতে ইলিশ রপ্তানি থেকে আয় হয়েছে ৪৩৯ হাজার কোটি টাকা: প্রাণিসম্পদমন্ত্রী