প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর - জাতীয় - ০৮ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর - জাতীয় - ০৮ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ০৮ অক্টোবর, ২০২৩: বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ-সমাপনী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ।

আজ রবিবার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজ যারা প্রশিক্ষণ নিয়েছেন সবচেয়ে বড় কথা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে।

তিনি বলেন, জনগণ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যে অর্থ উপার্জন করে সে উপার্জনের টাকা দিয়ে আমাদের সবার সবকিছু চলে। এ কথা আমাদের ভুললে চলবে না। সব সময় মাথায় রাখতে হবে এ যে খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের ফসলটাই আমরা ভোগ করি।

শেখ হাসিনা বলেন, জনগণকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দেখতে হবে।

নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের মেয়াদ শেষ। তারপর আবার ইলেকশন হবে, জনগণ যদি আমাদের ভোট দেয় আসব, নইলে ঠিক আছে, তাছাড়া বয়স হয়ে গেছে।

দেশের ভেতরেও শত্রু আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের শত্রু দেশের বাইরে থেকে আসা লাগে না, দেশের ভেতরেও আছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা ৭৫-এর খুনি, তারা ও তাদের বংশধর যারা আছে এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।

উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে, মুদ্রাস্ফীতি; এ ব্যাপারে মাঠে গেলে সবাই দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে, উৎপাদন বাড়াতে হবে

শেখ হাসিনা বলেন, ২০০৯ যখন আমরা সরকার গঠন করি, তখন একটা প্রেক্ষিত পরিকল্পনা করি। এর আগে ৯৬ সালে যখন সরকার গঠন করে তখন দেখি আমাদের কোনো দীর্ঘ পরিকল্পনা নাই। দুই বছর মেয়াদি, তিন বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন, এরকমভাবে করা হয়। জাতির পিতা পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা শুরু করেছিলেন। আমরা সেই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি, দেশের মানুষ তার সুফল পেয়েছিল। দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম।

গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ওপর আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। গবেষণার মধ্য দিয়ে উৎকৃষ্টতা সাধন করা যায়। যেটা আজকে আমরা প্রমাণ করছি। গবেষণা মধ্য দিয়ে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্পষণ কেন্দ্রের পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়
পরবর্তী অধিকাংশ সদস্য হামাসের হামলার নিন্দা জানালেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি