চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ক্রয় করবে সরকার

৪ লাখ টন সেদ্ধ চাল ক্রয় করবে সরকার - অর্ধসীদি - ০৮ অক্টোবর ২০২৩
৪ লাখ টন সেদ্ধ চাল ক্রয় করবে সরকার - অর্ধসীদি - ০৮ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – অর্থনীতি – ০৮ অক্টোবর, ২০২৩: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান ক্রয় করা হবে ।

আজ রবিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা দরে আতপ চাল কেনা হবে।

তিনি বলেন, আগামী আমন মৌসুমে সরকার ৪৪ টাকা দরে ৪ লাখ টন সিদ্ধ চাল ও ৪৩ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং ৩০ টাকা কেজি গড়ে ২ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। আগামী নভেম্বরের মধ্য সপ্তাহ থেকে এই সংগ্রহ শুরু হবে। মোট ৫ লাখ টন চাল ও ২ লাখ টন ধান সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে৷ আশা করছি আমাদের মজুদ ও বিতরণ ব্যবস্থা ভালো৷ ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি৷ সবকিছু ভালোভাবেই চলছে।

সরকার কবে নাগাদ এসব কিনতে চায় এমন প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, আমরা সাধারণত নভেম্বরে চাল কিনে থাকি৷ তবে কবে নাগাদ ক্রয় করা হবে সে বিষয়ে আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়নি৷ খাদ্য মন্ত্রণালয় থেকেই সে তারিখ নির্ধারণ করা হবে৷ আশা করছি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আমরা চাল সংগ্রহ শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পূর্ববর্তী সর্বশক্তি দিয়ে গাজার সর্বত্র অভিযান চালাবো: নেতানিয়াহু
পরবর্তী জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়