বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা মামুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২ অক্টোবর ২০২৩
মুক্তিযোদ্ধা মামুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News –  জাতীয় –  ২ অক্টোবর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার ( ২ অক্টোবর) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জনদরদী নেতা আর দল একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র: বাসস

পূর্ববর্তী এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকার টোল আদায়
পরবর্তী করোনার টিকা আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পেলেন দুজন