বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম প্রকাশ

ক্রিকেটের মাসকটের নাম প্রকাশ - খেলাধুলা - ৩০ সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেটের মাসকটের নাম প্রকাশ - খেলাধুলা - ৩০ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: ক্রিকেট সমর্থকদের ভোটাভুটির মাধ্যমে এবার ক্রিকেট বিশ্বকাপের মাসকটের নাম বেছে নেওয়া হয়ছে। যদিও বিশ্বকাপের ৪৭ দিন আগে মাসকট উন্মোচন করলেও তখন নাম প্রকাশ করেনি আইসিসি। কেননা নাম দেওয়ার কাজটা তারা ছেড়ে দেয় সমর্থকদের ওপরই।

লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে পুরুষ ও নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবার। সমর্থকদের ভোটাভুটির পর দুটি নাম বেঁছে নিয়েছে আইসিসি। পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ব্লেজ’।

মহিলা মাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি ও গতি তাকে বাকিদের থেকে সেরা পেস বোলার করে তোলে। প্রতিটা মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ৬টা শক্তি। পুরুষ মাসকট তুলে ধরা হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটিং দক্ষতার প্রতীক হিসেবে। তার প্রতিটি শট দর্শককে মোহিত করবে।

বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে থাকবে এ দুটি মাসকট। এর আগে মাসকট উন্মোচন অনুষ্ঠানে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছিলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমরা এই মাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত। ঐক্যতা ও আবেগের আলোকবর্তিকা হিসেবে এই মাসকট সীমানা ও সংস্কৃতি ছাড়িয়ে যাওয়া ক্রিকেটের আবেদনকে নির্দেশ করে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বের পাশাপাশি মাসকটটি আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলিত করে।’

আইসিসি ইভেন্টের বাইরেও শিশুদের খেলাধুলার প্রতি আজীবন ভালাবাসা জোগানো, জড়িত রাখা ও বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে এই মাসকট। বিষয়টি অবশ্যই ক্রিকেটকে শুধু জনপ্রিয় করবেনা সেই সঙ্গে লিঙ্গসমতাকে আরও তাৎপর্যময় করে তুলবে।

পূর্ববর্তী সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিউইয়র্ক শহরে বন্যার কারণে জরুরী অবস্থা জারি