টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ - খেলাধুলা - ২৬ সেপ্টেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ - খেলাধুলা - ২৬ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News –  খেলাধুলা – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হরে যায়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।

দ্বিতীয় ওয়ানডের পরই তামিম ইকবাল ও সিরিজের অধিনায়ক লিটন দাস শেষ ম্যাচ থেকে বিশ্রাম চান। সে কারণে আজ তানজিদ তামিম ও জাকিরকেই দেখা যেতে পারে টাইগারদের ওপেনিংয়ে।

সবমিলিয়ে বাংলাদেশ আজ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে। এশিয়া কাপের পর বিশ্রামে ছিলেন শান্ত, মুশফিক ও শরীফুল। এই ম্যাচ দিয়ে তারা টাইগার একাদশে ফিরেছেন। তাদের সঙ্গে নতুন ক্রিকেটার অভিষিক্ত জাকির। এর আগে এই উইকেটরক্ষক ব্যাটার ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

এদিকে, কিউইদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের দুই ম্যাচের একাদশে থাকা কাইল জেমিসন ও চ্যাড বোয়েসের জায়গায় নেওয়া হয়েছে অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফটকে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

পূর্ববর্তী কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখ বিক্ষোভকারীদের সমাবেশ
পরবর্তী শান্তর দায়িত্বশীল ব্যাটিং-এর পরেও বাংলাদেশ থেমেছে ১৭১ রানে