আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন - আন্তর্জাতিক - ১৮ সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন - আন্তর্জাতিক - ১৮ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: রাশিয়া ও ইউক্রেন আজ সোমবার ( ১৮ সেপ্টেম্বর) থেকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হবে। গত বছরের আগ্রাসনের কারণ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘গণহত্যা’সংক্রান্ত মস্কোর দাবির প্রেক্ষিতে বিচার শুরু হয়েছে।

জাতিসংঘের শীর্ষ আদালতের রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ার এখতিয়ার আছে কি-না তা নিয়ে হেগের শান্তি প্রাসাদে দুই যুদ্ধরত দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ আগ্রাসনের নির্দেশ দেয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীরা কিয়েভ শাসকের আক্রোশ ও গণহত্যার শিকারের যুক্তি দেখায়। আগ্রাসনের দু’দিন পর রাশিয়ার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। ইউক্রেন জোরালোভাবে অস্বীকার করে যুক্তি দেখায় যে, রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গণহত্যার বিষয়টি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের পুরোপুরি লঙ্গন। ২০২২ সালের মার্চ মাসে আইসিজে ইউক্রেনের পক্ষে থেকে রাশিয়াকে তার সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। তবে রায়টি ছিল তথাকথিত একটি ‘প্রাথমিক রায়।’ আদালত প্রকৃতপক্ষে বিষয়বস্তু নিয়ে রায় দিতে সক্ষম কি-না সে বিষয়ে সিদ্ধান্ত মুলতুবি রয়ে যায়।

আইসিজে’র এই বিষয়ে রায় দেয়ার এখতিয়ার নেই কারণ, ইউক্রেনের মামলাটি জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের আওতার বাইরে, বলে জানিয়েছে রাশিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ায় আদালতের এখতিয়ার আছে কি-না তা নিয়ে তা সিদ্ধান্ত নিতে কয়েক মাস সময় লাগতে পারে।

আইসিজে রাশিয়া আগ্রাসনের পূর্বে কয়েক বছর ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ নিয়ে গঠিত ইউক্রেনের দায়ের করা একটি পৃথক মামলাও মোকাবেলা করছে ।

সূত্র: বাসস

পূর্ববর্তী সিরাজের বোলিং তোপে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা
পরবর্তী বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত