দেশের নয়টি অঞ্চলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

ঝড় ও বৃষ্টির সম্ভাবনা - জাতীয় - ১০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
ঝড় ও বৃষ্টির সম্ভাবনা - জাতীয় - ১০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১০ সেপ্টেম্বর, ২০২৩: আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল সোমবারের (১১ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী তিন দিনের ছুটিতে ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক
পরবর্তী শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’