রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ

রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করবে - আন্তর্জাতিক - ৮ সেপ্টেম্বর ২০২৩
রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করবে - আন্তর্জাতিক - ৮ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ সেপ্টেম্বর, ২০২৩ : মস্কো সমন্বিত পারমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি (সিটিবিটি) এবং পরমানু অস্ত্র নিরস্ত্রীকরণে প্রচলিত ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

‘সের্গেই রিয়াবকভ চুক্তির প্রতি এবং পারমাণু নিরস্ত্রকরণ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাশিয়ার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।’

রাশিয়া জানিয়েছে, পরমানু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি সংক্রান্ত প্রিপারেটরি কমিশনের নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েডের সাথে সিনিয়র কূটনীতিকের বৈঠকের পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি প্রকাশিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, দলগুলো সিটিবিটি ও প্রিপারেটরি কমিশনের সাথে মস্কোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রাশিয়ায় আন্তর্জাতিক মনিটরিং সিস্টেমের একটি অংশ তৈরি করা, যা ‘সিটিবিটি যাচাইকরণ প্রক্রিয়ার একটি মূল উপাদান।’

প্রিপারেটরি কমিশন সম্পর্কে সিটিবিটিও প্রিপারেটরি কমিশন ১৯৯৬ সালের নিউইয়র্ক সভায় সিটিবিটি-তে স্বাক্ষরকারী দেশগুলোর গৃহীত প্রস্তাব অনুসারে গঠিত হয়েছিল। এটির প্রধান কাজ হল সিটিবিটি কার্যকর করার সুবিধার্থে কার্যক্রম গ্রহণ করা এবং এটি শুরু হওয়ার সময় একটি যাচাইকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সূত্র: বাসস

পূর্ববর্তী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত
পরবর্তী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন