রাশিয়া তিনিটি ড্রোন ভূ’পতিত করেছে

রাশিয়া তিনিটি ড্রোন ভূ’পতিত করেছে - আন্তর্জাতিক - ৫ সেপ্টেম্বর ২০২৩
রাশিয়া তিনিটি ড্রোন ভূ’পতিত করেছে - আন্তর্জাতিক - ৫ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ সেপ্টেম্বর, ২০২৩ : মস্কোয় হামলা চালানোরর চেষ্টা করছিল এই ধরণের তিনিটি ড্রোন রাশিয়ার আকাশ সীমা অতিক্রম করার পর তা ভূ’পতিত করা হয়

মঙ্গলবার সকালে ড্রোন ভূ’পাতিত করা হয়েছে বলে জানায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

টেলিগ্রামে তিনি আরো বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে ধ্বংস করা হয়।

মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী লড়াই করে মাত্র ২ রানে হেরেছে আফগানিস্তান