ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত

ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত - আন্তর্জাতিক - ৪ সেপ্টেম্বর ২০২৩
ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত - আন্তর্জাতিক - ৪ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা আজ সোমবার এ কথা জানিয়ে বলেছে, উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’ কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে।
তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরনা আরো জানিয়েছে, ‘ধামগানে রবিবারের বিস্ফোরণের পর ছয় শ্রমিক খনিতে আটকা পড়ে।’
তাদের উদ্ধারে চালানো অভিযান ব্যর্থ হয়। পরে আজ সোমবার লাশ উদ্ধার করা হয়।
একই এলাকায় ২০২১ সালের মে মাসে খনি ধসে দুই শ্রমিকের নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আজাদ শাহর শহরে ২০১৭ সালে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ শ্রমিক প্রাণ হারিয়েছিল। অনেকে এ ঘটনা ইরানী কর্তৃপক্ষের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র: বাসস

পূর্ববর্তী রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা: প্রধানমন্ত্রী
পরবর্তী এশিয়া কাপে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত