www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ আগস্ট, ২০২৩ : ভারতে চলন্ত ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০ জন। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।
ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছিলেন এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’
যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে রেলওয়ের সূত্রে জানা গেছে।
সূত্র : বাসস










