প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যৌথ মহড়া

প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যৌথ মহড়া - আন্তর্জাতিক - ১৮ আগস্ট ২০২৩
প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যৌথ মহড়া - আন্তর্জাতিক - ১৮ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ আগস্ট, ২০২৩ : রাশিয়া ও চীন প্রশান্ত মহাসাগরে যৌথ সামুদ্রিক টহল মহড়া পরিচালনা করছে। উক্ত মহড়া মূলতক উদ্ধার ও প্রশিক্ষণে জড়ি যুদ্ধজাহাজগুলো কিভাবে বিমান হামলা মোকাবেলা করা যায় এই বিষয়ে করা হয়।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (১৮ আগস্ট) এ কথা জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রকাশিত ভিডিওতে নয়টি বড় জাহাজ দেখানো হয়েছে।

মহড়ার মধ্যে ‘জ্বালানি মজুদ, রিফুয়েলিং এবং পুনরায় মজুদ পূরণ’ অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল।

ক্রু সদস্যরা ডেকের দিকে মনোযোগী হওয়ার সাথে সাথে জাহাজগুলো একটি ডায়মন্ড ফর্মেশনে (তিন অথবা চারকোণ আকারের সারি) যাত্রা শুরু করে।

মহড়া শুরুর পর থেকে জাহাজগুলো সমুদ্রের ৬,৪০০ নটিক্যাল মাইলেরও বেশি এলাকা কভার করেছে।
জানা গেছে, ‘রুশ নৌবাহিনী এবং পিএলএ নৌবাহিনীর জাহাজগুলোর একটি দল বর্তমানে পূর্ব চীন সাগরে রয়েছে।’

সূত্র : বাসস

পূর্ববর্তী ২০ আগস্ট নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনাল
পরবর্তী বঙ্গবন্ধু আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন: স্পিকার