জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদের আয়োজন

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদের আয়োজন জাতীয় - ১৫ আগস্ট ২০২৩
জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদের আয়োজন জাতীয় - ১৫ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৫ – আগস্ট, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। আজ মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে এর আয়োজন করা হয়।
রাষ্ট্রপ্রধান দোয়া মাহফিলে যোগদানের আগে দরবার হলে আসরের নামাজ আদায় করেন ।
আসরের নামাজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়–য়া, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।
আসর নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কাবির।
১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
মিলাদ মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপতি ভবনের কর্মচারীরা অংশ নেন।
সূত্র : বাসস

পূর্ববর্তী ১৫ আগস্টে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
পরবর্তী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন