www.HelloBangla.News – জাতীয় – ১৩ আগস্ট, ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি ও মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।










