কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’

www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। জানা গেছে হাতে লিখে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি নিজ দপ্তর ছেড়েছেন।

সাইদুর রহমানের পদত্যাগপত্রে লেখা আছে, “আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে অদ্য পদত্যাগ করলাম।”

আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে এই বিক্ষোভ শুরু হয়।

সাইদুর রহমানের প্রতি বিক্ষোভকারীরা আক্রমণাত্মক ছিল কিন্তু তিনি নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং এদের মধ্যে যারা কার্যালয়ে ছিলেন তারা এরইমধ্যে বেরিয়ে গেছেন। গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে যাননি।

শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ী।

পূর্ববর্তী অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা
পরবর্তী র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান