সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে

www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে বিচার কাজ বন্ধ থাকলেও আজ মঙ্গলবার (৬ আগস্ট) সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে।

এর আগে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।

এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে এবং বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

এর আগে রোববার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

পূর্ববর্তী হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত
পরবর্তী জাতিসংঘের মানবাধিকার প্রধান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন