মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও চালু থাকবে ব্রডব্যান্ড সেবা

www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আজ রবিবার (৪ আগস্ট) দুপুর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। তবে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

আইএসপিএবি জানিয়েছেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’

বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

পূর্ববর্তী ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়েন
পরবর্তী এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়: প্রধানমন্ত্রী