প্রবল বৃষ্টিতে ভারতে ২৮৮ ও পাকিস্তানে ৩৫ জনের মৃত্যু

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ আগস্ট, ২০২৪: টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের সাতটি রাজ্য। সব মিলিয়ে বৃষ্টি এবং ভূমিধসে দেশটির এই সাত রাজ্যে ২৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টিতে ভারতের রাজধানীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, বৃষ্টিজনিত কারণে এখন পর্যন্ত উত্তরাখণ্ডে ১০ জন, দিল্লিতে ৫ জন, বিহারে ৫ জন, হিমাচল প্রদেশে ৪ জন, হরিয়ানা গুরগাঁওয়ে ৩ জন, রাজস্থানের জয়পুরে ৩ জন এবং উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ২ জনের মৃত্যু হয়েছে। সাত রাজ্যে প্রবল বর্ষণের কারণে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। নিখোঁজ বহু মানুষ।

অপরদিকে, লাগাতার বৃষ্টির কারণে ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৫৬ জনে। ৩২ এবং ২৫৬ জন অর্থাৎ সবমিলিয়ে বৃষ্টি ও ভূমিধসের ফলে এখনও পর্যন্ত ২৮৩ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রবল বৃষ্টির কারণে দেশটির রাজধানী দিল্লি কার্যত পানির তলায়। পানিবন্দি দিল্লির এই পরিস্থিতিতে ঘরবন্দি বহুমানুষ, ব্যাহত ট্রাফিক ও বিমান পরিষেবা। সব মিলিয়ে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

অত্যধিক বৃষ্টির কারণে বৃহস্পতিবার (১ আগস্ট) দিল্লি বিমানবন্দরে ১০টি বিমান অবতরণ করা সম্ভব হয়নি। ঘুর পথে ৮টি বিমান থেমেছে জয়পুরে, লখনউতে নামানো হয়েছে দুটি বিমানকে। দিল্লির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।

দিল্লিতে লাল সর্তকতা জারি করে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি এখনই থামছে না। আগামী ৫ আগস্ট পর্যন্ত দিল্লিতে ঝড়বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

এতে দুই দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

পূর্ববর্তী একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে: সেতুমন্ত্রী
পরবর্তী আন্দোলনের জেরে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে