‘মেধা না কোটা’ এমন স্লোগান দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

Spreading Misinformation Minister of State for Information - National - 15 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুলাই, ২০২৪: ‘মেধা না কোটা’ এমন স্লোগান দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে। স্বঘোষিত রাজাকারদের দাবি মানা হবে না। ‘মেধা না কোটা’এমন স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতেও উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রবিবার রাত সাড়ে দশটার দিকে হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যা চলে রাত একটা পর্যন্ত।

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতির অভিযোগ এনে রাত সাড়ে বারোটার পর থেকেই শাহবাগে অবস্থান নিতে থাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা। সেখানে যান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার পরিসংখ্যান টেনে প্রতিমন্ত্রী বলেন, প্রিলিমিনারি থেকে লিখিত হয়ে ভাইভা পর্যন্ত মাত্র ২ দশমিক ২৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেন। তারপর আসে কোটার বিষয়টি। তাহলে কি তারা মেধাবী না?

পরে রাত তিনটায় ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

পূর্ববর্তী ইউরোতে স্পেন এবং কোপায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন
পরবর্তী আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সরকারের করার কিছুই নেই: সেতুমন্ত্রী