www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ জুলাই, ২০২৪: আজ দেওয়া হলো এই সময়ের মজাদার একটি রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তৈরি করতে পারেন “গরুর মাংসের কালাভুনা”।
উপকরণ :
গরুর মাংস-১কেজি, পেঁয়াজ বাটা-৪টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা-১ কাপ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-২ টেবিল চামচ, মরিচ গুড়া-২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ, জিরা গুঁড়া-১.৫ টেবিল চামচ, ধনে গুঁড়া-১ টেবিল চামচ, গরম মশলা-১/২ চা চামচ + নামানোর আগে আরো ১/২ চা চামচ দিতে হবে, লবন-স্বাদমতো দিতে হবে, তেল-সয়াবি তেল ১ কাপ, গোটা মশলা-তেজপাতা ৩ টি, দারুচিনি বড় ৪ টুকরা, এলাচ ৮ টা, লবঙ্গ ৬ টা, গোলমরিচ ২৩/২৪ টা স্টার এনিস ১টা, কাঁচামরিচ-৬/৭ টা।

বাগাড়ের জন্য উপকরণ:
সরিষার তেল-১/২ কাপ, আদাকুচি-১/২ টেবিল চামচ, আস্ত রসুন-৫/৬ কোয়া, শুকনামরিচ-৭/৮টি।
প্রস্তুত প্রণালী:
গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। তারপর লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রিকে হবে (পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে)।
মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন।
মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন। ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার বাগাড়ের জন্য অন্য একটি কড়াই নিয়ে, তাতে সরিষা তেল গরম করে পেঁয়াজ কুঁচি, আদা কুচি, রসুন কুচি এ শুকনা মরিচ দিয়ে ভাঁজতে থাকুন। সোনালী রং হয়ে আসলে সেই কড়াইতে গরুর মাংস দিয়ে, হালকা আঁচে ভাজতে হবে। মাংস কাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়। রান্নাটি নামানোর আগে লবণটি চেখে নিন। কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।
রেসিপি দিয়েছেন: মুর্শিদা সুলতানা তুলু










