আজ শেষ হয়েছে সম্মিলিত ৮৭ ব্যাচের শিল্প প্রদর্শনী

Today ends Combined Art Exhibition - Entertainment - 4 July 2024.

www.HelloBangla.News – বিনোদন – ৪ জুলাই, ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ শেষ হয়েছে সম্মিলিত ৮৭ ব্যাচের শিল্পকর্ম প্রদর্শনী। গত ৩০ জুন পাঁচদিন ব্যাপি এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক হামিদুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক শেখ আফজাল হোসেন ও অধ্যাপক শিশির ভট্টাচার্য।

প্রদর্শনীতে স্থান পায় চারুকলা অনুষদের ৮৭ ব্যাচের ৩০ জন শিল্পীর ৯৮ টি শিল্পকর্ম। আয়োজকরা জানায় বর্তমান যাত্রীক যুগের নানা ঘাত প্রতিঘাত উঠে এসেছে এই শিল্পকর্মগুলোতে। তাছাড়া এই প্রদর্শনীর মাধ্যমে ৯৮ ব্যাচের বিচ্ছিন্ন ভাবে থাকা শিল্পীরা মিলিত হতে পেরেছে। এটাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য ।

শুধু তাই নয় প্রতিদিন বিপুল দর্শক উপস্তিত হয়ছে এই প্রদর্শনীতে। বিশেষ ভাবে নতুন প্রজন্মের দর্শকদের আগ্রহ ছিল বেশি। শহরের যান্ত্রিকতা আর ব্যস্ততার মধ্যেও যারা প্রদর্শনীতে ছুটে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আয়োজকরা।

পূর্ববর্তী মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইর মধ্যে ফেরত দিতে হবে: কর্মসংস্থান প্রতিমন্ত্রী
পরবর্তী নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে বিএনপি এখন পরাশ্রিত দল: পররাষ্ট্রমন্ত্রী